আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য
১। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও সৎ পথে হালাল রোজগার অর্জন করা।
২। 🤝 মানুষের সেবা ও উপকার করা।
৩।💼 নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা।.
৪।🏢 মণ্ডল হার্ডওয়্যারকে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।
আসসালামু আলাইকুম
আল্লাহর অশেষ রহমতে “মন্ডল হার্ডওয়্যার” একটি বিশ্বস্ত ও আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে।
এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ্ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি — “আলহামদুলিল্লাহ।”
যারা আমাদের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে পণ্য ক্রয় করেছেন, এবং অন্যদেরকেও উৎসাহিত করেছেন,
তাদের প্রতি আমরা জানাই অন্তরের গভীর থেকে ধন্যবাদ ও ভালোবাসা।
আমরা বিশ্বাস করি — ব্যবসার মূল ভিত্তি হলো সততা।
তাই আমরা “সততাকে মূল পুঁজি” হিসেবে নিয়ে, সৎ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করছি।
এর ফলেই আমাদের প্রতিষ্ঠান ধীরে ধীরে সাফল্যের মূল স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি কখনো —
কোনো শাখা অফিসে অনিয়ম দেখা যায়,
পণ্যের মূল্য অতিরিক্ত ধরা হয়,
ত্রুটিপূর্ণ বা নিম্নমানের পণ্য সরবরাহ করা হয়,
অথবা আমাদের কর্মীদের আচরণে আপনি মনঃক্ষুণ্ণ হন,
তাহলে অবশ্যই অভিযোগ করুন।
আপনার অভিযোগ সম্মানের সাথে গ্রহণ করা হবে,
এবং যথাযথ প্রমাণিত হলে অভিযোগকারীকে সম্মানস্বরূপ পুরস্কৃত করা হবে।
পরিশেষে, আমাদের জন্য ও আমাদের এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য দোয়া করবেন।
আমরা প্রতিশ্রুতিবদ্ধ — সেবা ও নিষ্ঠার সাথে আপনার বিশ্বাস ও আস্থা অটুট রাখবো ইনশাল্লাহ।
ধন্যবাদান্তে,
আব্দুল্লাহ আল মামুন
চেয়ারম্যান, মন্ডল গ্রুপ অভিযোগ নম্বর: ০১৬২২-০০১৪৬৭